

নদী বিহীন মরুভূমিতে ঘেরা সৌদি আরবে ৩ কোটি ৭০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানির জোগান নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। দেশটির ৯৫ শতাংশের বেশি এলাকা শুষ্ক মরুভূমি এবং বার্ষিক বৃষ্টিপাত অনেক জায়গায় ১০০ মিলিমিটারেরও কম। গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
এই পরিস্থিতিতে উপকূল থেকে মরুভূমিতে পানি পৌঁছে দিতে সৌদি আরব গড়ে তুলেছে বিশাল পাইপলাইন নেটওয়ার্ক। সমুদ্রের পানি পরিশোধন করে তৈরি মিঠা...