

বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার সহযোগী মো. রায়হানের পরিচয়ে চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সাত জনকে আটক করেছে পুলিশ।
ওই চিকিৎসকের নাম এম ওয়াই এফ পারভেজ। তিনি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর...