ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

১১ দলের লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের ওপর বর্তাবে: গোলাম পরওয়ার


আগস্ট ৩১, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের অনুমতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নেয়া হয়েছে। তাই কোথাও হামলার ঘটনা ঘটলে, সেই দায় সরকারের ওপর বর্তাবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লংমার্চ ঘিরে নেতিবাচক সমালোচনা বন্ধের আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারি দেন, ‎লংমার্চে যদি কোথায়ও বাধা আসে, সেই বাধা উপেক্ষা করে ১১ দল এগিয়ে যাবে। কোনো বাধাই এই লংমার্চ আটকাতে পারবে না। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিতে এই লংমার্চ। জনগণকে স্বস্তি দিতে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে ১১ দল। গণভোট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দলের ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধীদল রাজপথে থাকবে।

তারা অভিযোগ করেন, ৫ তারিখ লক্ষ্য করে ঢাকা-চট্টগ্রাম সড়কে কৃত্রিম জ্যাম তৈরি করা হবে বলে জানা গেছে। কোনো কৃত্রিম জ্যাম তৈরি না করে, দাবি মেনে জনগণের পক্ষে থাকুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।