

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে করা ঘটনায় আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল বাশার কোটচাঁদপুরের হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় দারুল উলুম...