কপিলমুনির পার্শ্ববর্তী ৪৭ নং হাউলী প্রতাপকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ফ্যান খুলে পড়ে প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী আছিয়া খাতুন (৬) গুরুতর আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে শ্রেণী কক্ষে পরিক্ষা চলাকালীন এ দুর্ঘটনার স্বীকার হন ওই শিক্ষার্থী। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু জানান, আহত শিক্ষার্থীর নাম আছিয়া। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী। আজ তার গণিত বিষয়ে পরিক্ষা চলছিল। এমন সময় হঠাৎ শ্রেণী কক্ষের ঝুলন্ত ফ্যান আকস্মিক ভাবে তার পাশে বেঞ্চের উপর খুলে পড়ে। ফ্যানের পাখার আঘাতে তার মুখ ও নাকে কিছুটা ক্ষত হয়েছে৷ উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

