ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

এক মাস পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে: ইসি


আগস্ট ২৫, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের বদলে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবশ্য এর আগে ইসি বলেছিল, অক্টোবর থেকেই তারা স্থানীয় নির্বাচন শুরু করতে চায়। এবার এক মাস পেছানোর কারণ হিসেবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের বিষয়টির কথা জানিয়েছে ইসি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আমি বলেছি নির্বাচনের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নির্বাচনের পরিকল্পনা আগামী নভেম্বর ধরে আগানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।

এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তপশিলের কথা বলেছিল ইসি।

এ বিষয়ে ইসি রহমানেল মাছউদ বলেন, এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি। এটার অর্থ যে একবারে নভেম্বরের প্রথম দিন হবে, এমন নয়। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটা ভোট হবে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে নির্বাচন শুরু হবে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউপি নির্বাচন দিয়েই শুরু হবে। এর সঙ্গে পৌরসভা হয়ত হতে পারে। তবে এগুলা কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে। নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।