ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের শোক


আগস্ট ২৬, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি।বুধবার (২৬ আগস্ট) রাতে ইউনূস সেন্টারের থেকে প্রকাশিত এক শোকবার্তায় এসব কথা জানানো হয়।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আশা করছি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিখোঁজ বা আটকে পড়া মানুষদের নিরাপত্তা ও সহায়তা পৌঁছে দেবে।

তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।