ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত


আগস্ট ২৭, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট দুজনই নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজন ছিলেন প্রশিক্ষণার্থী পাইলট, আর অন্যজন ছিলেন প্রশিক্ষক।

নিহত দুজন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি বলে জানা গেছে। তারা দুজন বেলা সাড়ে ১১টার দিকে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়ন করেন। প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, আমরা প্রশিক্ষক সম্পর্কে তথ্য পেয়েছি। তার প্রায় তিন হাজার ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। ডিজিসিএ-কে জানানো হয়েছে। তাদের দল ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। পুলিশ পুরো এলাকাটি নিরাপত্তার আওতায় নিয়েছে।

জরুরি পরিষেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, ঘাসে ঢাকা ও গাছপালায় ঘেরা একটি এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এর ডানা ও অন্যান্য সাদা প্যানেল ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে।

বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি। কর্মকর্তারা বলেছেন, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে।

কর্মকর্তারা আরও জানান, প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে ওই প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।