খুলনার ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাতে কার্যালয়টি বন্ধ ছিল। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে তা পরিস্কারভাবে জানাতে পারেনি কেউ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২টার কিছুক্ষণ পরেই বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দ হয়। স্থানীয়রা খবর পেয়ে কার্যালয়ের সামনে ভিড় করে। ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে বিএনপি’র কয়েকজন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে। তারা আলামত সংগ্রহ করে।
খুলনা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা বলেন, আমি ছুটিতে ছিলাম। রাতে বোমা বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার সাথে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

