ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

তালায় পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু


আগস্ট ৩০, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় পানিতে ডুবে মারিয়া নামের ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে তালা উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মারিয়া সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের শেখ রিয়াজুল ইসলামের কন্যা।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে অসাবধানতাবশত হঠাৎ পুকুরের পানিতে পড়ে পড়ে যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।