ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর বিএনপি’র নানা আয়োজন


সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

এবারে ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। জাকজমকপূর্ণ পরিবেশে নগর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়েছে। কর্মসূচিতে রয়েছে সোমবার প্রত্যুষে মহানগর বিএনপি, সকল থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৩টায় নগরীর জিয়া হল চত্বরে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সন্ধ্যায় দলীয় কার্যালয় সমূহে আলোকসজ্জা হবে।

জিয়া হল চত্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রধান বক্তা থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মাদ আলি আসগর লবী, সংসদ সদস্য আমির এজাজ খান এবং কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সমাবেশে সভাপতিত্ব করবেন কেডিএ -এর চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।