ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান


সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানায় তেহরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি ইরান ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, মক্কা প্যাক্ট প্রমাণ করে, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রে হামলা করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।