ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১


সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম স্থানীয় মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব-৬, সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।