ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে : শিক্ষামন্ত্রী


আগস্ট ১৮, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী চান, এমন একটি নতুন প্রজন্ম তৈরি হোক, যারা ভবিষ্যতে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেই নতুন নেতৃত্ব খেলাধুলার মাধ্যমেই জন্ম হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যেই থাকা শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষকরা শিশুদের বুঝিয়ে দেবেন।

তিনি বলেন, এবার তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামীতে এটি প্রথম শ্রেণি থেকেই শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। সেই উদ্যোগেরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।