ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত


আগস্ট ১৮, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি সাগরে আছড়ে পড়ে।

সোমবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ হেলিকপ্টারে থাকা তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’ জানিয়েছে, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির।

তবে আকাশে ওড়ার পরপরই সেটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর হেলিকপ্টারটির তিন আরোহীই মারা যান।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে পাইলটের নিয়োগের সময় নিয়েও প্রশ্ন উঠেছে। হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পাইলটের সাম্প্রতিক নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।