ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় বজ্রপাতে দিনমজুর নিহত


আগস্ট ২২, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে হারুন সানা (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমাদী গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে।

নিহত হারুন সানা আমাদী গ্রামের বারিক সানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদী বিলের মৃত আজিজ সানার জমিতে সাতজন দিনমজুর ধান রোপণের কাজ করছিল। এ সময় হালকা বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে হারুন সানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, স্থানীয়রা হারুন সানাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।