বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার দাবি, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে নিয়োগের পুরো প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং এতে দুর্নীতির অভিযোগের গন্ধ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডব্লিউএইচওর পরবর্তী আঞ্চলিক পরিচালক নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
তিনি জানান, নিউইয়র্ক সফরে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়া হবে।
এসব বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা প্রতিবেশী দেশটির সঙ্গে আরও কার্যকর ও নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করার পাশাপাশি সীমান্তসংক্রান্ত জটিলতা নিরসনে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই আলোচনা চালানো হবে।
যুক্তরাষ্ট্র সফরের সময় রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, নিউইয়র্কে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বাংলাদেশের বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় থাকবে।
দেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান হুমায়ুন কব