Logo
প্রিন্টের তারিখ: 21 September 2026 | প্রকাশের তারিখ: Sep 21, 2026

সংবাদ শিরোনাম : গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক

গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম। অপর আসামি গাড়িচালক ওবায়দুর রহমান, যিনি (নিহতের মামা) পলাতক রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গ্রেফতারকৃতদের দুপুরের পর সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের বাবা মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে আছে।

এছাড়াও গাজী নজরুলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনে গাজী নজরুলের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। তার বাবা মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। 
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF