Logo
প্রিন্টের তারিখ: 03 November 2026 | প্রকাশের তারিখ: Nov 3, 2026

সংবাদ শিরোনাম : তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে দৈনিক সময় সংবাদ পরিবারের গভীর শোক

তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে দৈনিক সময় সংবাদ পরিবারের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রবীণ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘দৈনিক সময় সংবাদ’ পরিবার।
দৈনিক সময় সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক হিসেবে যে অবদান রেখে গেছেন, তা দেশের গণমাধ্যম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশীয় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেইন হেমোরেজ) কারণে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF