Logo
প্রিন্টের তারিখ: 03 November 2026 | প্রকাশের তারিখ: Nov 3, 2026

সংবাদ শিরোনাম : ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ১

ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ১
মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধি, নওগাঁ নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে ইসবপুর বাজার থেকে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF