প্রিন্টের তারিখ: 01 November 2026 |
প্রকাশের তারিখ: Nov 1, 2026
সংবাদ শিরোনাম : কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চোর-ছিনতাইকারী, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধের মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামি রয়েছে।
গ্রেপ্তার ১৩ মাদকসেবীর মধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, মহেশখালী ও রংপুর জেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।
এছাড়া ধর্তব্য অপরাধের মামলায় পিএমখালী এলাকার মিজানুর রহমানকে এবং ওয়ারেন্টভুক্ত মামলায় আজিজুল হক আজিজ, সিফাত নুর আলিফ, রিয়াদ ও আজিজুল হক ওরফে জাহেদকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। চোর-ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।