Logo
প্রিন্টের তারিখ: 01 November 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোড শো ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালক, যাত্রী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।

কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও বিআরটিএর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, চালক, যাত্রী ও পথচারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF