Logo
প্রিন্টের তারিখ: 05 November 2026 | প্রকাশের তারিখ: Nov 5, 2026

সংবাদ শিরোনাম : প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতির মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতির মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লার মা আবেজান (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
এদিন বাদ আসর নিজ বাড়িতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF