ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়কের চোটে ইতিহাস গড়লেন বৈভব


আগস্ট ৩০, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাত্র ১৫ বছর বয়সে নতুন উচ্চতায় পা রাখার অভিজ্ঞতা হলো বৈভব সূর্যবংশীর। রোববার বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিপক্ষে দুলীপ ট্রফির সেমিফাইনালে ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়কের মর্যাদা পেলেন এই ব্যাটার।

দলের সহঅধিনায়ক হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বৈভব। কিন্তু নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ হাতে চোট পাওয়ার কারণে সর্বোচ্চ দায়িত্ব নিতে হয়েছে তাকে। এই অপ্রত্যাশিত বিষয়টি ঘটে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে। উইকেট কিপিংয়ের সময় কব্জিতে মারাত্মক চোট পান কিষাণ। টিম ফিজিওদের কাছ থেকে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পর তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। পরে সাইডলাইনে হাতে ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা যায় তাকে।

কিষাণ মাঠ ছাড়ার পর উইকেটকিপিংয়ের দায়িত্ব পান কুমার কুশাগরা। নেতৃত্ব দেওয়া হয় বৈভবকে। মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র প্রথম শ্রেণি দলের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়েন তিনি। ২০২৪ সালে প্রথম শ্রেণিতে তার অভিষেক হয়েছিল। দুলীপ ট্রফিতে এটি তার কেবল দ্বিতীয় ম্যাচ এবং সব মিলিয়ে প্রথম শ্রেণিতে দশম।

এত অল্প সময়ে তাকে সহঅধিনায়ক করায় সমালোচনা হয়েছে। তবে নির্বাচকরা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। ভারতের জার্সিতে নিয়মিত হওয়ার আগে বড় দায়িত্বে বৈভবকে পরখ করতে চান তারা। মোহাম্মদ শামি, মুকেশ ‍কুমারদের নিয়ে গড়া এই স্কোয়াডের নেতৃত্ব পেয়ে বেশ বড় অভিজ্ঞতাই হবে বৈভবের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।