ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন থেকে প্রিন্টে ‘খুলনা গেজেট’


আগস্ট ২৬, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রযুক্তির অদম্য গতিতে বদলে গেছে সংবাদ শেয়ার ও গ্রহণের ধরণ। একসময় মানুষকে সংবাদের জন্য পরদিন সকালের পত্রিকার ওপর নির্ভর করতে হতো। কিন্তু ডিজিটালাইজেশনের এ যুগে সংবাদের জন্য সেকেন্ডের অপেক্ষা। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে খুলনার আঞ্চলিক সাংবাদিকতায় দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালের ১৩ জুলাই যাত্রা শুরু করেছিল অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’। তখন ছিল ভয়াবহ করোনার হানা। সেই পরিস্থিতিতেই অনেক পত্রিকার ত্রাহি অবস্থা। সেই মুহুর্তে খুলনা গেজেটের যাত্রা। চ্যালেঞ্জিং এই যাত্রায় সুনামের সাথে অদম্য গতিতে এগিয়ে যায় অনলাইন পোর্টালটি।

শুরুতে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে বিপুল পাঠকপ্রিয়তা অর্জনের পর, পাঠকদের চাহিদা ও বিশ্বস্ততার ওপর ভিত্তি করে ‘দৈনিক খুলনা গেজেট’ নামে এটি এখন নিয়মিত প্রিন্ট পত্রিকা হিসেবেও প্রকাশিত হচ্ছে। অনলাইনে ৫ বছর থাকার পর পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আর চাহিদার প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ আগস্ট থেকে প্রিন্টে নতুন যাত্রা শুরু করে পত্রিকাটি। অনলাইনের পাশাপাশি খুলনায় প্রথম কোনো পত্রিকা চার পৃষ্ঠা রঙিন আকারে নিয়মিত প্রকাশিত হচ্ছে। দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে খুলনার আঞ্চলিক সাংবাদিকতায় অন্যতম বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে দৈনিক এই পত্রিকাটি। অনলাইনের তাৎক্ষণিক নিউজ কভারেজ এবং প্রিন্ট ভার্সনের বিস্তারিত ও বিশ্লেষণাত্মক রিপোর্টিং- দু’টির সমন্বয়ে এটি পাঠক ও সুশীল সমাজের মাঝে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে।

সংবাদমাধ্যমের মূল শক্তি হলো তার বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। খুলনা অঞ্চলসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয় সমস্যা, অর্থনৈতিক সম্ভাবনা, জনদুর্ভোগ, আইনি ব্যবস্থা, সুন্দরবন, মৎস্য ও উপকূলীয় সংকট এবং ক্রীড়াঙ্গনের নানামুখী খবরের খোরাক জোগাতে খুলনা গেজেট শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এছাড়া পদ্মার এপারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সংবাদ নিয়মিত প্রকাশ করে চলেছে পত্রিকাটিতে। পাশাপাশি দেশ ও বিদেশের সার্বক্ষণিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠক প্রিয় হয়ে উঠেছে খুলনা গেজেট। তবে ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিক খবর প্রকাশের যে গতি প্রিন্ট মিডিয়ায় থাকে তার চেয়ে গভীর রয়েছে বিশ্লেষণ ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি। অনলাইন থেকে প্রিন্ট পত্রিকায় প্রবেশের এই রূপান্তর তাই কেবল মাধ্যমের পরিবর্তন নয়, বরং দায়িত্ববোধের পরিধি আরও বাড়িয়ে দেওয়া। অনলাইনের দ্রুততা এবং প্রিন্ট সংস্করণের স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা- এই দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে খুলনা গেজেট স্থানীয় গণমাধ্যমে এক নতুন মাত্রা যোগ করেছে। ঘটনার পেছনের সত্য উন্মোচন করা, বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা এবং প্রান্তিক মানুষের কথা প্রশাসনের নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এই পত্রিকার মূল লক্ষ্য। একদল তরুণ, প্রবীণ, অভিজ্ঞ, উদ্যমী ও পেশাদার সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অর্জন। তবে পাঠক, শুভানুধ্যায়ী ও স্থানীয় মানুষের অকৃত্রিম ভালোবাসা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। তথ্যের অবাধ প্রবাহের যুগে অপসংবাদ ও গুজব যখন এক বড় চ্যালেঞ্জ, তখন দৈনিক পত্রিকাটি দায়বদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হয়ে থাকবে- এটাই আমাদের অঙ্গীকার। শুধু ঘটনার বিবরণ দেওয়া নয়, বরং অপরাধের গভীর অনুসন্ধান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে এনে সমাধান নিশ্চিত করাই দৈনিক খুলনা গেজেটের লক্ষ্য। প্রিয় সহকর্মীদের আত্মত্যাগ এই পত্রিকাটির কলেবর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। দৈনিক খুলনা গেজেট দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। খুলনা অঞ্চলের গণমানুষের আস্থা ও বিশ্বাসের বাতিঘর পত্রিকাটির শুভ জন্মদিন। ডিজিটাল প্ল্যাটফর্মের শক্তিশালী উপস্থিতি এবং দৈনিক পত্রিকার নির্ভরযোগ্যতা এ দুইয়ের মেলবন্ধনে পত্রিকাটি আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।