ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাঁশখালি প্রবাসী তরুণের মৃত্য


সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

আবুধাবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতে মামুনুর রশীদ (৩৬) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটেছে।

তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালি উপজেলার কালীপুর ইউনিয়নের প্রয়াত নুরুল ইসলামের কনিষ্ঠ পুত্র।

মামুন গত দেড় দশকেরও বেশি সময় ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং পেশায় তিনি একজন নির্মাণ ও আবাসন ব্যবসায়ি ছিলেন। তার ৭ বছর বয়েসি একটি পুত্র সন্তান, ১২ ও ৩ বছর বয়সের দুজন কন্যা সন্তান এবং স্ত্রী রয়েছেন।

নিহতের বড় ভাই আবুধাবির বানিয়াস প্রবাসী মাহবুবুর রশীদ জানান, তার ভাই মামুন বানিয়াস টাউনশীপের আল শোয়ামাখে মঙ্গলবার সন্ধ্যায় তার বাসস্থানের এয়ারকন্ডিশনার এর ত্রুটি সারানোর সময় অসতর্কতাবশত : বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷ এ সময় রুমে অন্য কেউ ছিলেন না।

দুর্ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর কাজ শেষে মাহবুব রুমে ফিরে এলে ভাইকে উপুড় হয়ে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার হাত মুখ বুক বিদ্যুতের আগুনে পুড়ে কাল হয়ে গেছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মাফরাক বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।