ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

‘আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী


আগস্ট ২৪, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব‌লে‌ছেন, ‘আমি বাংলা‌দে‌শি’। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।

দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা ও নেটিজেনদের সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।

দেশের এক‌টি গণমাধ্যম আপনার যুক্তরা‌জ্যের নাগ‌রিকত্ব নি‌য়ে সংবাদ প্রকাশ করার বিষয়‌টি তোলা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।

তিনি বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা—এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্‌ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।