ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

‘খুলনা গেজেট সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে’


আগস্ট ২৬, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পশ্চিমের জনপদ খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা গেজেট-এর শুভ জন্মদিনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের কথা বলার, মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার একটি শক্তিশালী প্রতিষ্ঠান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন, সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরার মধ্য দিয়ে খুলনা গেজেট তার পথচলায় আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।

আমরা বিশ্বাস করি, “সবার আগে বাংলাদেশ”-এই চেতনাকে ধারণ করে একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম হিসেবে খুলনা গেজেট সত্য, ন্যায় ও মানুষের কল্যাণের পক্ষে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বিশেষ করে কৃষি, মৎস্য, শিক্ষা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সুন্দরবন, নদী-জলাশয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনা গেজেটের আগামী দিনের পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও সফল হোক। গণমানুষের কথা বলার সাহসী ও নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি দীর্ঘদিন মানুষের পাশে থাকুক-এই প্রত্যাশা ব্যক্ত করি।

শুভ জন্মদিন খুলনা গেজেট। আপনাদের পথচলা হোক সত্য, দেশ ও মানুষের কল্যাণে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।