ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?


আগস্ট ২২, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের টিভি পর্দার অঘোষিত ‘কিং’ তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন, ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। এখন টিভি ও ওটিটিতে সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

দীর্ঘ ক্যারিয়ারে অপূর্ব সিনেমা করেছেন মাত্র দুটি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে দেশের সিনেমায় অভিষেক হয়। কিন্তু সিনেমাটি হয় ব্যর্থ। তাই সিনেমামুখী হননি অপূর্ব। প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। ‘চালচিত্র’ (২০২৪)-তে স্বল্প সময়ের উপস্থিতিতেও ভূয়সী প্রশংসা পেয়েছেন। সেটারও দুই বছর গত হলো। নতুন সিনেমার আর খবর নেই।

তবে এবার অপূর্ব জানালেন, তার কাছে চারটি সিনেমার প্রস্তাব রয়েছে। কিন্তু তিনি কি ফিরবেন বড় পর্দায়? জানালেন, সিনেমা নিয়ে তার ভাবনা রয়েছে। ভালো-মন্দ সব দিক বিবেচনাও করছেন। গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

অপূর্বের কথা থেকে স্পষ্ট, তিনি সিনেমা নিয়ে ভাবছেন। ওই চার সিনেমার মধ্যে যেটায় স্বাচ্ছন্দ্য ও সাফল্যের সম্ভাবনা দেখবেন, সেটাই হয়তো চূড়ান্ত করবেন। আপাতত অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্ট করে বাহবা পেয়েছেন অপূর্ব। দেশে ফিরেই শুরু করলেন নাটকের শুটিং। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’য় অভিনয় করছেন; এতে তার সঙ্গে রয়েছেন শার্লিন ফারজানা। এটি শেষে টানা আরো সাতটি নাটকে অভিনয় করবেন বলেও জানান অপূর্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।