ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে অজ্ঞাতনামা যুবকের ভাসমান মরদেহ উদ্ধার


আগস্ট ২৬, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় একটি সূত্র জানায়, সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তারা মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সূত্রটি আরও জানায়, গত চারদিন আগে বাগেরহাট জেলার মোংলার মনিরুল ইসলাম রনি নামের এক যুবক তার মামা বাড়িতে বেড়াতে আসে। তিনদিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরেরদিন তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। লাশের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে রনির বলে শনাক্ত করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি।

তবে, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদুল ইসলামের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটির সংযোগ বারবার বিচ্ছিন্ন করে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।