ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় সুইচ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


আগস্ট ২৪, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় সুইচ গেটের পানির ভেতর থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দারুণ মল্লিক গ্রামসংলগ্ন ২২ নম্বর পোল্ডারের সুইচ গেটের পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ সুইচ গেটের পানির ভেতর থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজন ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। সুইচ গেটের পানির ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।