ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় অস্ত্রের বিশাল চালান জব্দ, গ্রেপ্তার ৪


আগস্ট ২২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচারের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণে অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল (দুটি নাইন এমএম, ছয়টি সেভেন এমএম, দুটি দেশি হ্যান্ডমেড), ৭টি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড গুলি।

শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদে জেলা পুলিশ সুপার শচীন মক্কার সাংবাদিক সম্মেলন করে জানান, একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকেই পলাতক ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যুব নেতা পাপাই ঘোষ। সম্প্রতি তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। নিজেদের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার (২১ আগস্ট) একটি অভিযান পরিচালনা করে বহরমপুর থানার পুলিশ।

বহরমপুরে পাপাই ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে আবারও মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় একটি অভিযান পরিচালনা করে শক্তিপুর থানার পুলিশ। এ সময় আরও ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি পিস্তল জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই অস্ত্রগুলো বিহার থেকে কেনা হয়েছিল মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এটাই প্রথম নয়, এর আগে চলতি মাসেই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র।

গত ১২ আগস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উদ্ধার হয়েছে সাতটি ৭এমএম পিস্তল, দশটি খালি ম্যাগজিন ও ৩৫টি তাজা কার্তুজ। এই ঘটনার মাত্র একদিন পর ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।