ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার


আগস্ট ১৮, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সিডনির ওয়েভারলি লোকাল কোর্ট তাকে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেন। পাশাপাশি গাড়ি চালানোর ক্ষেত্রে তার গাড়িতে ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ইস্টার সানডেতে একটি র‌্যান্ডম ব্রেথ-টেস্টিং চেকপয়েন্টের কাছে যাওয়ার সময় গাড়িতে থাকা এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন ওয়ার্নার। পরে পুলিশ নিশ্চিত হয়, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। পরীক্ষায় তার শরীরে অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়।

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ তাকে দোষী সাব্যস্ত না করার আবেদন জানান। তার যুক্তি ছিল, ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে যথেষ্ট নেতিবাচক প্রচারের মুখে পড়েছেন। ইএসপিএন, আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইনজীবী আরও দাবি করেন, ভারত ও বাংলাদেশের মতো দেশে মদ্যপানের বিরুদ্ধে সামাজিক মনোভাব তুলনামূলকভাবে কঠোর। ফলে এসব দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এসব যুক্তি আমলে নেননি বিচারক ক্লেয়ার ফারনান। তিনি বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া জরুরি। গাড়িতে শিশুদের উপস্থিতি থাকায় ঘটনাটির গুরুত্বও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিচারক জানান, গত পাঁচ বছরে নিউ সাউথ ওয়েলসে ১৭ হাজার ৩০০-এর বেশি মানুষ মিড-রেঞ্জ ড্রিংক-ড্রাইভিংয়ের ঘটনায় আদালতের মুখোমুখি হয়েছেন। ওয়ার্নার ভবিষ্যতে একই অপরাধ করবেন না-এমন সম্ভাবনা তিনি স্বীকার করলেও সতর্ক করে বলেন, রাজ্যটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়কত্ব শেষে ইস্টারের ছুটিতে অস্ট্রেলিয়ায় ফেরার সময় ওয়ার্নারকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার প্রভাব তার সিডনি থান্ডারের অধিনায়কত্বের ওপরও পড়তে পারে বলে আদালতে জানানো হয়।

ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে নির্দিষ্ট ডিভাইস বসানোর পরই ওয়ার্নার পুনরায় গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালুর আগে অ্যালকোহল শনাক্ত করা হলে ইন্টারলক ডিভাইস ইঞ্জিন স্টার্ট হতে বাধা দেবে।

সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।