ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট


আগস্ট ৩১, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এই আইনে বলা হয়েছে, ‘কোন ব্যক্তি যদি লিখিত বা উচ্চারিত কথা বা উক্তি দ্বারা অথবা চিহ্নাদি দ্বারা, অথবা দৃশ্যমান কোন প্রতীকের সহায়তায় অথবা অপর কোনভাবে বাংলাদেশের আইনানুসারে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা করার চেষ্টা করে অথবা বৈরিতা উদ্রেক করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন অথবা ৩ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে যার সাথে অর্থদণ্ড যোগ করা যাবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিট আবেদনটি দায়ের করেন। রিটে আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের রয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহীতার আইনটি একটি ঔপনিবেশিক আমলের আইন, যা মূলত স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং এটি একটি গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

রিট আবেদনে বলা হয়েছে, এই ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থি। এ কারণে ধারা ১২৪এ-কে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করে এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।