রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। আগামীকাল রূপসা কলেজ এবং নৈহাটি সান ফুটবল একাডেমির মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচটি নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। খেলার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা ৩০ মিনিট।
আয়োজকরা জানান, উক্ত প্রীতি ম্যাচে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব এস এম হারুনার রশীদ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাউন ক্লাব খুলনার যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন শেখ ও মো. জাকির হোসেন, জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার আব্দুল হামিদ শেখ ভাষানী, কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল কাদের, নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম টুটুল এবং মেসার্স সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হুরায়রাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যাচটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. ইরান শেখ ও ফাহাদ উদ্দিন পারভেজ। খেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে মেসার্স সুলতান এন্টারপ্রাইজ ও সততা ট্রেডার্স। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

