ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই : তথ্যমন্ত্রী


আগস্ট ১৯, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

অতীতের যেকোন সময়ের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, ‘স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোন বিধিনিষেধ নেই।’

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদেরকে বিচারের মুখোমুখি করেছে।’

সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে বলেও জানাম মন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।