ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কর্মচারী কোহিনুর হত্যার ঘটনায় ফ্যাক্টরি মালিক গ্রেপ্তার


সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফুডস এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরি মালিক মো. আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে নিহতের ভাই সদর উপজেলার খেলারডাঙী গ্রামের ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মো. আব্দুস সোবহান (৫০) সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার মো.আব্দুর রহমানের ছেলে। তিনি শহরতলীর তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফুডস এর মালিক।

নিহত কোহিনুর খাতুন (৩৪) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙী গ্রামের মনসুর আলীর মেয়ে। তিনি বিসমিল্লাহ ফুড্স নামের ওই ফ্যাক্টরীতে শ্রমিক হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা ঈদগাহ ময়দানের কাছে সাতক্ষীরা-খুলনা সড়কের পাশে জনৈক খালেকের জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা পৌনে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় হিসাবে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা মরদেহ দেখে সেটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী গ্রামের মনসুর আলীর মেয়ে কোহিনুর খাতুন বলে শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙী গ্রামের মনসুর আলীর ছেলে ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে মঙ্গলবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ইমরান হোসেন জানান, তার স্বামী পরিত্যক্তা বোন কোহিনুর খাতুন সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স নামের একটি ফ্যাক্টরীতে শ্রমিক হিসাবে কাজ করতো। গত ৩১ আগষ্ট সকালে ফ্যাক্টরিতে যাওয়ার পর রাতে সে বাড়ি ফেরেনি। পরে সব জায়গায় খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। পরেরদিন দুপুরের দিকে জানতে পারি তালতলা ঈদগাহ ময়দানের কাছে এক নারীর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার বোনের মরদেহ।

তিনি অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।