ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কলাগাছিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ডিঙি নৌকাসহ আটক ৪


আগস্ট ১৮, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জাধীন কলাগাছিয়ায় অবৈধ অনপ্রবেশের অভিযোগে একটি ডিঙি নৌকাসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে টহল ফাঁড়ির লেবু বুনিয়ার টেক থেকে একটি ডিঙি নৌকা ও অন্যান্য মালামালসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, একটি হাইল, ২টি বৈঠা, ৩টি দা, একটি কাটা ড্রাম জব্দ করা হয়।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, সুন্দরবনের নিষিদ্ধকালীন সময়ে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে বনজদ্রব্য আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।