ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট ইতিহাসে যে রেকর্ডে প্রথম বাংলাদেশ


আগস্ট ২৩, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে ইতিহাস গড়ার পর মেকাইয়ে বাংলাদেশের সামনে যেন পুরোপুরি উল্টো এক ছবি। মাত্র দেড় দিনের টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ সমতায় শেষ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দুই ইনিংসেই তিন অঙ্ক ছোঁয়ার আগেই গুটিয়ে যাওয়ার পথে টেস্ট ইতিহাসে নিজেদের জন্য এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও লিখেছে তারা।

গ্রেট বেরিয়ার রিফ এরিনায় টেস্টটি শুরু হওয়ার পর সময় যত গড়িয়েছে, বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশা ততই স্পষ্ট হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। এবার থামতে হয়েছে ৯৫ রানে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান।মেকাই টেস্ট শেষ হয়েছে দেড় দিনের মধ্যেই। অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও এর চেয়ে কম সময়ে শেষ হয়েছে মাত্র তিনটি টেস্ট। অর্থাৎ সময়ের হিসাবে মেকাইয়ের এই ম্যাচ জায়গা করে নিয়েছে চতুর্থ সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে।

তবে সময়ের এই রেকর্ডের চেয়েও বাংলাদেশের জন্য বেশি বিব্রতকর হয়ে থাকবে ব্যাটিংয়ের পরিসংখ্যান। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ১৬১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এত দিনে একবারও একই টেস্টের দুই ইনিংসে ১০০ রানের আগেই পুরো দলকে অলআউট হতে হয়নি। মেকাইয়ে প্রথমবার সেই তিক্ত অভিজ্ঞতা হলো।

বাংলাদেশের এই রেকর্ডের আরেকটি দিকও আছে। টেস্ট ক্রিকেটে কোনো দলের একই ম্যাচের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা ২১ বছর পর আবার দেখা গেল। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে অষ্টম দল হিসেবে বাংলাদেশ এই তালিকায় নাম লিখিয়েছে। এমন ঘটনা ঘটেছে ১৮ বার, যার সর্বশেষটি মেকাইয়ে বাংলাদেশের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।