ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ


সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের হকিতে চলছে ব্যস্ত সময়। চীনের মকিতে এএইচএফ অ-২০ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ নারী ও পুরুষ অ-২০ দল। চীনের অন্য শহরে জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে সিনিয়র হকি দল।

অ-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। এরপরও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিক চীন লিড নেয়। পরক্ষণেই সমতায় ফেরে বাংলাদেশ। ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মধ্য বিরতিতে ড্রেসিরেুমে ফেরে।

তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে স্বাগতিক চীন সমতায় ফেরে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে হজম করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের চেষ্টা করেছিল। উল্টো ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করে পুনরায় পিছিয়ে পড়ে। বাকি সাত মিনিটে আর কোনো গোল না দেয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

আগামীকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। পুরুষ দল পরশু দিন মালয়েশিয়ার বিপক্ষে লড়বে। চীন ছাড়াও পুরুষ দলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করলে পুনরায় যুব হকি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।