ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

নেইমারের জার্সি উপহার পেয়ে হেনস্থার শিকার খুদে ভক্ত


সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

করিন্থিয়ান্স ও সান্তোস ম্যাচ শেষে জীবনের অন্যতম সেরা উপহার পেয়েছিল ছেলেটি—নেইমারের জার্সি! কিন্তু তারপর যা ঘটল, তা এক দুঃসহ অভিজ্ঞতা হয়ে থাকবে তার জীবনে।

ব্রাজিলের আইকন হলেও নেইমার যখন প্রতিপক্ষ দলে, তখন তাকে সমর্থন না করাই স্বাভাবিক। কিন্তু করিন্থিয়ান্সের এক খুদে ভক্ত সান্তোস তারকার কাছ থেকে জার্সি পেলেন। কিন্তু আনন্দের আতিশায্যে ভেসে যাওয়ার আগেই করিন্থিয়ান্সের ভক্ত-সমর্থকরা তার ওপর চড়াও হলো। এমনকি মাঠ থেকে তাদের বেরিয়ে যেতে হলো পুলিশি প্রহরায়। যখন সেই ভক্ত ও তার পরিবার মাঠ ছেড়ে টানেল দিয়ে খেলোয়াড়ের লকার রুমে যাচ্ছিল, তখনও গালিগালাজ করে গেছে সমর্থকরা। বেশ কিছু মিডিয়া আউটলেটের ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

সোমবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স, ‘মাঠে ও মাঠের বাইরে কখনও সীমা লংঘন করা যাবে না। একটি শিশুর বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠা তেমন কিছুই। ক্লাবের জন্য ভালোবাসা, প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলের উত্তেজনা কখনও সম্মান, ভালো আচরণ ও নিরাপত্তাকে ছাপিয়ে যেতে পারে না, বিশেষ করে যখন আমরা শিশুর ব্যাপারে কথা বলছি।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলেটির বয়স ৮ বছর। রোববার ১-০ গোলে ম্যাচ জেতা সান্তোস তারকা এই ঘটনায় অনুতপ্ত, ‘ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করা একজন শিশুর জন্য কোনো অপরাধ নয়। এভাবে একটা শিশুর সঙ্গে আচরণ কেউ করতে পারে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।