ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নজরুল একাডেমীর উদ্যোগে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত


আগস্ট ২৫, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা শহর জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। খুলনা নজরুল একাডেমীর উদ্যোগ ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সহযোগিতায় খুলনা আর্ট স্কুলে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজনে ছিল: নজরুলের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল প্রেমী ও খুলনা নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী বৃহস্পতিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।