ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ৪৪ লাখ টাকার স্বর্নসহ পাচারকারী আটক


আগস্ট ২৫, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর সদরের দাইতলা ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম ময়ূর মিয়া (৪২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দাল গ্রামের ধলু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ জন আসামিসহ ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি স্মার্টফোন এবং নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার প্রতিরোধ ও পাচারকারীদের আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি স্বর্ণসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।