ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আহত


আগস্ট ৩১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে ২১ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রিপন আকন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া স্ট্যান্ডার্ড জুট মিলে ভেতর এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদল নেতা উপজেলার মিলকি দেয়াড়ার ইউসুফ আকনের ছেলে।

উল্লিখিত এলাকার একটি সূত্র জানায়, আহত রিপন আকন ২১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পাশাপাশি তিনি খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১২১২) এর কার্যকরী সভাপতি। রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষায় তিনি স্থানীয় একটি জুট মিলের ভেতর অবস্থান করেন। দুর্বৃত্তরা তাকে সেখান থেকে খুঁজে বের করে হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের আঘাতে জ্ঞান হরিয়ে ফেললে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সামগ্রিক তথ্য জানার চেষ্টা করছি। যারা ঘটনার সাথে জড়িত, তাদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।