ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

হেরোইনের মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড


আগস্ট ১৮, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোরে হেরোইনের মামলায় বেনাপোলের ভবেরবেড় গ্রামের মাদক ব্যবসায়ী মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহাসিনকে আটক ও দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম হেরোয়িন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহসিন বর্তমানে কারাগারে আটক আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।