ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক


সেপ্টেম্বর ৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্য—চামারি আতাপাত্তুর পরিচয়ের শেষ নেই। লঙ্কান ক্রিকেটের এই কিংবদন্তি এবার বল হাতে এমন এক কীর্তি গড়লেন, যা নারী টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড না হলেও শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তাকে বসিয়েছে নতুন উচ্চতায়।

নারী এশিয়া কাপে বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন আতাপাত্তু। এর মধ্যে ছিল হ্যাটট্রিকও। এই পারফরম্যান্সেই একসঙ্গে গড়েছেন একাধিক জাতীয় রেকর্ড—শ্রীলঙ্কার নারী টি-টোয়েন্টিতে প্রথম পাঁচ উইকেট শিকারি, প্রথম হ্যাটট্রিককারী এবং এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার এখন তিনিই।

নারী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি আতাপাত্তু। কিন্তু এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির কোনো ম্যাচে পাঁচ উইকেটও ছিল না তার। এবার এক ম্যাচেই সাত উইকেট নিয়ে নিজের রেকর্ডের খাতাটাই বদলে দিলেন তিনি।

বিশ্বমঞ্চে অবশ্য ৫ রানে ৭ উইকেটই সর্বকালের সেরা নয়। আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে এসেছে আরও বিস্ময়কর কিছু বোলিং কীর্তি। নারী টি-টোয়েন্টিতে আতাপাত্তুর চেয়ে ভালো বোলিং ফিগার আছে আরও চারজনের।

সবচেয়ে অবিশ্বাস্য কীর্তিটি ব্রাজিলের লরা কার্দোসোর। গত এপ্রিলে লেসেথোর বিপক্ষে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন এই তরুণ পেসার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার রহমিলা অভিষেকেই করেছিলেন শূন্য রানে ৭ উইকেট নেওয়ার বিরল কীর্তি। আর ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক এবং পরের বছর পেরুর বিপক্ষে আর্জেন্টিনার আলিসন স্টকস নিয়েছিলেন ৩ রানে ৭ উইকেট।

সেই তালিকায় ৫ রানে ৭ উইকেট নিয়ে আতাপাত্তুর অবস্থান পঞ্চম। কিন্তু পরিসংখ্যানের এই অবস্থান তার পারফরম্যান্সের মাহাত্ম্য একটুও কমাচ্ছে না। বরং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার বোলিং ছিল শ্রীলঙ্কার জয়ের মূল চাবিকাঠি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।