ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

আড়ংঘাটা বাইপাস সড়কের প্রবেশদ্বার যেন মরণ ফাঁদ, ব্যক্তি উদ্যোগে সংস্কার


সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের প্রবেশদ্বার যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পানি জমে থাকায় কর্দমাক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগতভাবে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছেন দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতলুবুর রহমান মিতুল।

স্থানীয়রা জানায়, প্রায়শই সড়কের এ স্থানটির গর্তের ভিতর পড়ে ইজিবাইকসহ অন্যান্য যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হয়।

জানা যায়, সর্বশেষ ২০২৩ সালের ৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে খুলনার দিঘলিয়ায় আগমন করেন। তার আগমনের সফরসুচি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে তড়িঘড়ি এবং দায়সারা ভাবে আড়ংঘাটা বাইপাস থেকে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত সংস্কার করা হয়। এরপর আর সড়কটি সংস্কার করা হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আড়ংঘাটা বাইপাস হতে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে আড়ংঘাটা বাইপাস সড়কের প্রবেশদ্বারের বেহাল অবস্থায় জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে ব্যক্তিগতভাবে সংস্কারের উদ্যোগে গ্রহণ করেন দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতলুবুর রহমান মিতুল। গতকাল বৃহস্পতিবার তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইটের আদলা এবং খোয়া দিয়ে সড়কের মাঝখানের বড় বড় গর্ত ভরাট করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রাসেলুজ্জামান রাসেল, দ্বীন-ইলাহী, মহিদুল ইসলাম, মোঃ হান্নান মোড়ল, ইখলাস মোড়ল, নারায়ণ মিশ্র, মানিক সরদার তারেক শেখ, দিদারুল ইসলাম হিমু, মহিবুল ইসলাম সাম্য, সেলিম মল্লিক, হাবিবুর রহমান, মির আকাশ, হুমায়ুন কোবির দীপ, সাজ্জাদ হোসেন সাজু, জাহিদুল ইসলাম, মুস্তাকিম শেখ, দীপঙ্কর মন্ডল, ইসতি, আরিফ সরদার, আনিজ মিনা, বাবু শেখ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।