ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র


আগস্ট ২৫, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) পাঁচ শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সম্পর্কে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।

তালিকায় থাকা আইআরজিসির পাঁচ কর্মকর্তা হলেন বাহিনীর কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলি আব্দুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি। এ ছাড়া তালিকায় সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লশগরিয়ান এবং গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ওই পাঁচ কর্মকর্তার বিষয়ে এমন তথ্য দিতে হবে, যা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্যকর হতে পারে। তথ্য প্রদানকারীরা সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের পাশাপাশি পুনর্বাসন সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।