ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, নিখোঁজ প্রায় ৫ হাজার


সেপ্টেম্বর ৩, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নেপালে বন্যায় আক্রান্ত আট জেলা থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪ হাজার ৮৭৫ জন।

চিতাওয়ান জেলা থেকে ৩৪৮, নাওয়ালপারাসি ইস্ট থেকে ২১৮, নাওয়ালপারাসি ওয়েস্ট থেকে ২০৮, নুয়াকোট থেকে ১৫৫, রাসুয়া থেকে ১২৭, গোরখা থেকে ৬৭, দাঘিং থেকে ৬০ ও তানাহু থেকে ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার ও স্থলপথে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা আকস্মিক বন্যায় চীনের অংশে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সেখানে আরো ৫৪১ জন নিখোঁজ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।