ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা কেএমপি লবণচরা থানায় ৩৮৭ পিস ইয়াবাসহ হাবিব নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে

mdnaimuzzamansharifkhan@gmail.com
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

কেএমপির লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাবিবুর রহমান বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বিশ্বাস খুলনার ডুমুরিয়া থানার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী এলাকার জামির উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম। এ সময় এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ আজিম উদ্দীন সরদার ও কং/৪৪৯৭ শেখ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে ৮টি মাদক মামলা, ১টি ডাকাতি মামলা ও ১টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের হরিণটানা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।